লোকালয়ে আসা লজ্জাবতী বানর উদ্ধার, ঠাঁই হলো চিড়িয়াখানায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জুন ২০২০, ১১:৪৭ আপডেট : ০৮ জুন ২০২০, ১১:৫৯

উদ্ধার হওয়া লজ্জাবতী বানর লোকালয়ে আসা একটি লজ্জাবতী বানরকে উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। শনিবার (৬ জুন) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেয়াকো এলাকা থেকে স্থানীয়রা বানরটিকে ধরে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কর্মকর্তা সায়েদুল আরেফিনকে জানানোর পর তিনি বানরটিকে উদ্ধার করে রবিবার সকালে চিড়িয়াখানায় পাঠিয়ে দেন।

ইউএনও বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বানরটি লোকালয়ে আসলে স্থানীয়রা ধরে ফেলেন। এরপর খবর পেয়ে আমি বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাকে অবহিত করি। পরে বিট পুলিশের মাধ্যমে উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠিয়ে দিয়েছি।’

এ সম্পর্কে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সদস্য সচিব রুহুল আমিন বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে খবর পেয়ে আমরা বানরটিকে চিড়িয়াখানায় নিয়ে আসার ব্যবস্থা করি। বর্তমানে বানরটি সুস্থ আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এগিয়ে না গেলে স্থানীয়রা বানরটিকে হয়তো মেরে ফেলতো।’ তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!