নোয়াখালী আংশিক লকডাউন, দোকান খোলা থাকবে সপ্তাহে ৩ দিন

নোয়াখালী প্রতিনিধি
০৮ জুন ২০২০, ২১:২৬আপডেট : ০৮ জুন ২০২০, ২১:২৬

নোয়াখালী করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ৬টা থেকে ২৩ জুন পর্যন্ত লকডাউন চলবে। আজ সোমবার বিকালে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

লকডাউন চলাকালীন, এই দুই উপজেলা থেকে কোনও মানুষ অন্য উপজেলায় যাতায়াত করতে পারবে না। আভ্যন্তরীণ সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। তবে খাদ্য, ডাক ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী যানবাহন, চিকিৎসক, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের বহনকারী যানবাহন চলবে। এছাড়া মুদি দোকান সপ্তাহে দুই দিন রবিবার ও বৃহস্পতিবার এবং কাঁচা বাজার সপ্তাহে তিন দিন রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকাবে। কাঁচা বাজারের জন্য নির্ধারিত স্থান করে দেওয়া হবে।

ফার্মেসি খোলা থাকবে জোনভিত্তিক। ফার্মেসি কোন কোন এলাকায় কয়দিন করে খোলা থাকবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হয় গণবিজ্ঞপ্তিতে।

জেলায় সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখতে করোনা প্রতিরোধ কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক প্রশাসক তন্ময় দাস এর সভাপতিত্বে সভা চলাকালীন সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোমিনুর রহমান। এছাড়া বিভিন্ন পৌর মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীক নেতা, সেনাবাহিনী, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ সোমবার পর্যন্ত জেলায় কোরনায় মোট আক্রান্ত ১০০৯জন। এর মধ্যে সরকারি হিসাবে মারা গেছে ২৯ জন।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম