আড়াই ঘণ্টা পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ জুন ২০২০, ২২:৪০আপডেট : ১০ জুন ২০২০, ২২:৪২

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র (ছবি: ইন্টারনেট থেকে)

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইনের ত্রুটির কারণে আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া,হবিগঞ্জ, কিশোরগঞ্জসহ আশেপাশের ৭টি জেলার প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ফলে পুরো এলাকা অন্ধকারে নিমজ্জিত ছিল। ঘটনার পর পরই কারখানার নিজস্ব প্রকৌশলীরা প্রচেষ্টা চালিয়ে আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসেন।

বিদ্যুৎকেন্দ্রের একাধিক সূত্র জানায়, আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আশুগঞ্জ-ঘোড়াশাল-ফেঞ্জুগঞ্জ ১৩২ কেবি বিদ্যুৎ সঞ্চালন লাইন, ‘জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দেয়। এতে করে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নরসিংদীসহ বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে কারখানার নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি চিহ্নিত করে মেরামত কাজ শুরু করেন। পরে রাত পৌনে দশটার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে থাকে।

আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ঘোড়াশাল ও ফেঞ্জুগঞ্জ ১৩২ কেবি বিদ্যুৎ সঞ্চালন জাতীয় গ্রিড লাইনে আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ত্রুটি দেখা দেয়। এ কারণে ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের কিছু জেলায় বিদ্যুৎ সরবরাহ কিছুক্ষণ বন্ধ ছিল। রাত ৯টার পর থেকে পর্যায়ক্রমে পুরো এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি