সোনাগাজীতে করোনা আক্রান্ত মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ফেনী প্রতিনিধি
১৬ জুন ২০২০, ০৪:১৫আপডেট : ১৬ জুন ২০২০, ০৪:১৭

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

ফেনীর সোনাগাজীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সালাউদ্দিন বাবুল (২৮) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের ভেন্ডর বাড়িতে মারা যান তিনি।

নিহতের বড় ভাই মোবারক হোসেন জানান,  করোনায় আক্রান্ত ছিলেন তার ভাই। গত ৪ জুন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করা হলে পরীক্ষার ফলাফলে রিপোর্ট পজিটিভ আসে। রবিবার বিকাল থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। রাতে সেটি প্রবল আকার ধারণ করে। রাত সাড়ে এগারটার দিকে তিনি মারা যান।

মোবারক হোসেন আরও বলেন, এর আগে গত ২ জুন তিনিসহ আমাদের পরিবারের চার সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। সেই থেকে আমরা আইসোলেশনে ছিলাম।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু জানান, স্বেচ্ছাসেবীদের সহায়তায় সরকারি নির্দেশনা মেনে রবিবার রাত আড়াইটার দিকে তাকে দাফন করা হয়েছে।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরমান বিন আবদুল্লাহ জানান, স্থানীয় একটি মাদ্রাসায় ইংরেজি বিষয়ের শিক্ষক পরিচয়ে কিছুদিন আগে করোনা উপসর্গ নিয়ে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন সালাউদ্দিন বাবুল। তখন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে আশানুরূপ চিকিৎসা না পেয়ে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসে। তাদের একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাড়িটি লকডাউন করা হয়েছিল।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম