শেরপুরে করোনায় আক্রান্ত হয়ে পিডিবিকর্মীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
১৬ জুন ২০২০, ১৭:৩৪আপডেট : ১৬ জুন ২০২০, ১৭:৩৬

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

শেরপুরে করোনায় আক্রান্ত হয়ে সানোয়ার হোসেন (৫৭) নামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ভোর রাতে জেলা সদর হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার বাড়ি শেরপুর শহরের বাগরাকসা কাজী বাড়ি এলাকায়।

এ নিয়ে জেলায় তিনজন করোনা শনাক্ত রোগীর মৃত্যু হলো।

করোনা রোগীসংক্রান্ত তথ্য নিশ্চিতকারী কর্মকর্তা ডা. মোবারক হোসেন জানান, সানোয়ার ঢাকায় পিডিবিতে হেড ক্লার্কের চাকরি করতেন। সেখানে অসুস্থ অবস্থায় নমুনা পরীক্ষা করার চেষ্টা করে তিনি বিফল হন। পরে শেরপুরের নিজ বাড়িতে ফিরে এসে ১০ জুন নমুনা পরীক্ষা করতে  দেন। ১২ জুন পাওয়া রিপোর্টে তিনি করোনা পজিটিভ হন। এরপর থেকে তিনি বাড়িতে আইসোলোশনে ছিলেন। মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ জানান, এখন পর্যন্ত শেরপুর জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২৮৯৫টি। যার মধ্যে পরীক্ষা হয়েছে ২ হাজার ৭৫৬টি। পরীক্ষা হয়নি ১৩৯টি। মোট শনাক্ত ১৮৩ জন করোনা হলেও ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫জন রোগী। এরমধ্যে শেরপুর সদরে ৭৯জন, শ্রীবরদী ১৫জন, ঝিনাইগাতী ২২জন, নকলা ৩৯জন, নালিতাবাড়ী ২৮জন। শনাক্তের মধ্যে পুলিশ ও স্বাস্থ্যকর্মী বেশি। শেরপুর জেলায় শনাক্তের হার ৭%, সুস্থের হার ৫২%।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান