সাতক্ষীরায় পুলিশের অভিযানে পিকআপ ভর্তি ফেনসিডিল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ জুন ২০২০, ২২:০৮আপডেট : ১৬ জুন ২০২০, ২২:১৬

সাতক্ষীরায় পুলিশের অভিযানে পিকআপ ভর্তি ফেনসিডিল জব্দ সাতক্ষীরার কলারোয়ায় ২০০ বোতল ফেনসিডিল ভর্তি একটি পিকআপসহ আব্দুস সামাদ (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার কাজিরহাট বাজার এলাকায় এ উদ্ধার ও গ্রেফতার করা হয়। এদিকে সাতক্ষীরার দুটি সীমান্তে র‌্যাবের পৃথক অভিযানে ১৬০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ভোরে দেবহাটা উপজেলার কামটা ও সদর উপজেলার কাথন্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের রিয়াজুল ইসলাম সরদারের ছেলে রুহুল কুদ্দুস সরদার (৩২), সদর উপজেলার আলীপুর গ্রামের নিজাম উদ্দীন সরদারের ছেলে ফারুক হোসেন সরদার (৪৫), সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা গ্রামের মৃত কেরামত আলী সরদারের ছেলে মফিজুল ইসলাম সরদার (২৬) ও কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামের মৃত মতিয়ার সরদারের ছেলে সামাদ (৩৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার এএসআই কামালের নেতৃত্বে কাজিরহাট তিন রাস্তার নিকট আলমগীরের দোকানের পাশ থেকে ফেনসিডিল ভর্তি পিকআপ (যশোর-ন- ১১-০৩০৭) সহ সামাদকে গ্রেফতার করে পুলিশ। জব্দকৃত পিকআপের বডির নিচে বিশেষ কায়দায় তৈরি করা ১১টি চেম্বারের ভেতরে ২০০ বোতল ফেনসিডিল লুকিয়ে রাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি জানায় ফেনসিডিলের প্রকৃত মালিক হিজলদি গ্রামের ফকির পাড়ার মৃত মোহাম্মাদ সরদারের ছেলে আজগর সরদার (৫০)।

 অন্যদিকে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশিদের নেতৃত্বে একটি দল ভোররাতে সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে মাদক ব্যবসায়ী রুহুল কুদ্দুস ও ফারুক হোসেনকে ১০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেরসিডিলসহ হাতে-নাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইলফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। অপর এক অভিযানে সদর উপজেলার কাথন্ডা গ্রামের পাকা রাস্তার ওপর থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মফিজুল ইসলাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইলফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে কলারোয়া থানায় মাদক মামলার প্রস্তুতি চলছে বলে জানান কলারোয়া থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস।

 

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম