চট্টগ্রামে লকডাউনমুক্ত বিসিক শিল্প নগর ও কন্টেইনার টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জুন ২০২০, ২৩:৫৫আপডেট : ১৭ জুন ২০২০, ০০:০৮




লকডাউন নিয়ে চসিকের সভা করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের সময় নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড এলাকার বিসিক শিল্প নগর ও কন্টেইনার টার্মিনাল লকডাউনের আওতামুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে। ওই ওয়ার্ডে লকডাউন কার্যকর নিয়ে মঙ্গলবার (১৬ জুন) সিটি করপোরেশন কার্যালয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



এরআগে, করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কমিটি চট্টগ্রাম নগরীর ১০টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে। ওইসব ওয়ার্ডের মধ্যে ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডও রয়েছে। এরপর গত ১৫ জুন ১০ নম্বর ওয়ার্ড লকডাউন করার ঘোষণা দেয় সিটি করপোরেশন।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, নগরীর আওতাধীন প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নিশ্চয়তা প্রদান শর্তে সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। লকডাউন চলাকালীন এই ওয়ার্ডে অবস্থিত বাস স্টেশন সিটি গেটের বাইরে সরিয়ে নেওয়া হবে। তবে চসিকের পক্ষ থেকে প্রাথমিকভাবে ওয়ার্ডের ২০টি প্রবেশ সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও ঈশান মহাজন রোড, কালির হাট রোড, কৈবল্যধাম রোড, শাহের পাড়া রোড, সাগরিকা বিটাকা রোডসহ ছয়টি সড়ক খোলা রাখা হবে।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, লকডাউন কার্যকর করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছি। সক্ষমতার বিষয়টিকে বিবেচনায় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে। বিসিক শিল্প নগরকে লকডাউনের আওতামুক্ত রাখা হচ্ছে। এ বিষয়ে বিসিক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া এলাকায় অবস্থিত অন্যান্য কলকারখানা কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। সাধারণ ছুটির সময়ে যাতে শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতাদি পরিশোধ নিশ্চিত করা হয় সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। লকডাউনের সমস্ত কার্যক্রম মনিটরিংয়ে কাউন্সিলরকে আহবায়ক করে প্রশাসন প্রতিনিধি, স্বাস্থ্য অধিদফতর প্রতিনিধি, রাজনৈতিক সংগঠন প্রতিনিধি, ই-কমার্স অ্যাসোসিয়েশন, সমাজ কল্যাণ সমিতি, এনজিও প্রতিনিধি এবং ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করা হয়েছে।

লকডাউন চলাকালে ওয়ার্ড এলাকার ব্যাংক, ৪০টি মুদি দোকান, ওষুধের দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে আ জ ম নাছির বলেন, প্রথম সপ্তাহে মুদি দোকানগুলো বন্ধ থাকবে। চসিকের ব্যবস্থাপনায় কোভিড ও নন কোভিড রোগীদের চিকিৎসা ও হাসপাতালে পাঠানোর জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা রাখা হবে। এলাকার রোগীদের চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়া হবে।

বেসরকারি হাসপাতালের সেবা প্রার্থীদের চসিকের অ্যাম্বুলেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট সেবা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে অস্বচ্ছল ও নিন্ম আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করা হবে। তাছাড়া চসিকের পরিচালনায় চলমান বাজার ব্যবস্থাপনার অংশ হিসেবে ভ্যান গাড়ি ও ই-কমার্স বিপণনের মাধ্যমে নিত্যপণ্য নায্যমূল্যে বিক্রি করা হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের