খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি ৭২ ঘণ্টার জন্য স্থগিত

খুলনা প্রতিনিধি
১৮ জুন ২০২০, ২০:০৪আপডেট : ১৮ জুন ২০২০, ২০:১৪

ডা. আব্দুর রকিব খানকে হত্যার ঘটনায় ডাকা চিকিৎসকদের ৭২ ঘণ্টার কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত জানাচ্ছেন খুলনা বিএমএ’র কর্মকর্তারা।

খুলনা মহানগরীর গল্লামারী রাইসা ক্লিনিকের মালিক ডা. আব্দুর রকিব খানকে হত্যার প্রতিবাদে চিকিৎসকদের চলমান কর্মবিরতি ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় খুলনা প্রেসক্লাবে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ), খুলনা শাখা আয়োজিত এক সংবাদ সম্মলনে এ ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম কর্মবিরত স্থগিতের ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে চিকিৎসকদের কর্মবিরতি ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। তবে ডা. আব্দুর রকিব হত্যা মামলার সকল আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও সদর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। তা না হলে পরবর্তীতে আবারও আলোচনা করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের