আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরে গেছেন আরও ১৩৪ ভারতীয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ জুন ২০২০, ০৪:৩৪আপডেট : ১৯ জুন ২০২০, ০৪:৫৪

দেশে ফিরে যাচ্ছেন কয়েকজন ভারতীয়

করোনাভাইরাসের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া অব্যাহত রেখেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৩৪ জন ভারতীয় নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো ভারতীয়রা বাংলাদেশে ভ্রমণে এসেছিলেন।

এ সময় আখাউড়া স্থলবন্দরে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান।

এ সময় ফেরত যাওয়া ভারতীয়দের সঙ্গে এবং উভয় দেশের স্থলবন্দর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা। তিনি ভারতীয়দেরকে দেশে ফিরে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করারও পরামর্শ দেন।

করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন বাংলাদেশে আটক পড়া ভারতীয় নাগরিকরা তাদের বাড়িতে ফেরার সুযোগ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আটকেপড়া অবস্থা থেকে উদ্ধারের জন্য তারা ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম