আইসোলেশন ইউনিট থেকে অক্সিজেন ফ্লো মিটার চুরি, গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধি
২১ জুন ২০২০, ০১:২৯আপডেট : ২১ জুন ২০২০, ০৬:৫৩

অক্সিজেন ফ্লো মিটার (ছবি প্রতীকী) বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে অক্সিজেন সিলিন্ডারের দুটি ফ্লো মিটার চুরির অভিযোগে কর্মচারীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ জুন) শহরের একটি ক্লিনিক থেকে চুরি হওয়া দুটি মিটার উদ্ধার করা হয়। গ্রেফতার তিন জন হলেন হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী ও শহরের ঠনঠনিয়া এলাকার হীরা লাল (৪০), শহরের শান্ত পলি ক্লিনিকের ব্যবস্থাপক শিবগঞ্জের দহিলা গ্রামের ফেরদৌস আলম (৪০) ও একই ক্লিনিকের কর্মচারী শাজাহানপুরের পারটেখুর গ্রামের ঠান্ডু মিয়া (৫০)।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, কোভিড ওয়ার্ডে ভর্তি এক চিকিৎসকের অক্সিজেন নেওয়ার কথা বলে নার্সদের কাছে পরিচ্ছন্নতাকর্মী হীরালাল একটি ফ্লো মিটার চেয়ে নেন। এছাড়া অপর একটি ওয়ার্ডের নার্সদের কাছ থেকে আরেকটি ফ্লো মিটার নেয় হীরা লাল। পরে তিনি মিটার দুটি বাইরের একটি ক্লিনিকে নিয়ে বিক্রি করে দেন। এছাড়া অক্সিজেনের একটি খালি সিলিন্ডার চুরিরও চেষ্টা করা হয়েছিলো। এটি পরে হাসপাতালের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

ডা. শফিক আরও জানান, হীরা লাল এর আগেও কিছু জিনিসপত্র চুরি করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে দুটি ফ্লো মিটার ক্লিনিকে বিক্রির কথা স্বীকার করে। এ বিষয়ে শুক্রবার রাতে সদর থানায় মামলা করা হয়।

সদর থানার এসআই খোরশেদ আলম জানান, হীরা লালকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করে। পরে তার স্বীকারোক্তিতে শহরের ঠনঠনিয়া এলাকায় শান্ত পলি ক্লিনিকে অভিযান চালিয়ে দুটি ফ্লো মিটার উদ্ধার করা হয়। এরপর এসব তিন হাজার টাকায় কেনার অপরাধে ক্লিনিকের ব্যবস্থাপক ফেরদৌস আলম ও একই ক্লিনিকের কর্মচারী ঠান্ডু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তিন জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম