বরিশালে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
২৪ জুন ২০২০, ২১:১৩আপডেট : ২৪ জুন ২০২০, ২১:১৪

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বরিশাল

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে পৌনে ৩ ঘণ্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

পরিচালক জানান, গত ২১ জুন করোনার উপসর্গ নিয়ে বরিশালের উজিপুরের সানুহার গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম (৬৫) ভর্তি হন। বুধবার (২৪ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি মারা যান। মনোয়ার ওই গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।

একইদিন দুপুর ২টায় মারা যান পটুয়াখালীর রাঙ্গাবালী ইউনিয়নের গাইনখালী এলাকার বাসিন্দা শাহ আলম (৭০)। তিনি গত ২১ জুন সন্ধ্যায় করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ওই এলাকার মৃত হাসেম হাওলাদারের ছেলে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম