ঢাকার সংস্কৃতিকর্মী তাপসের সিরাজগঞ্জে রহস্যজনক মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০২০, ১৯:৩৩আপডেট : ২৫ জুন ২০২০, ১৯:৪৮


সিরাজগঞ্জ জেলা শহরের নয়নমোড়ে সৈয়দ গালিব হোসেন ওরফে তাপস (৫২) নামে ঢাকার এক সংস্কৃতিকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর পর পুলিশে খবর না দিয়েই লাশটি দাফনের প্রক্রিয়া চলছিলো। খবর পেয়ে পুলিশ বুধবার (২৪ জুন) সন্ধ্যায় জেলা সদরের নয়নমোড়ের তারেক হোসেনের বাসা থেকে লাশটি উদ্ধার করেন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মামুন ও ইব্রাহীম নামে দু’জনকে জিজ্ঞাসাবাদে জন্য থানায় আনা হলেও পরে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের ময়নাতদন্ত শেষে লাশটি বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে স্বজনদের নিকট হস্তান্তর করে পুলিশ।

নিহত ব্যক্তি ঢাকার বসুন্ধরা মহল্লার বাসিন্দা। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী গ্রামে। তারেক হোসেন নিহতের চাচাতো ভাই।

সাংবাদিকদের কাছে নিহতের মেয়ে সৈয়দা মাহাজুবা হোসেন টুপুর বলেন, ‘আমার দাদা আওরঙ্গজেব হোসেন ফারুক একজন জমিদার ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরের বহুলী ইউনিয়নের ছাব্বিশা গ্রামে। ঢাকা এবং সিরাজগঞ্জে তার অনেক সম্পত্তি রয়েছে। দাদার মৃত্যুর পর আমার দাদি ডলি খাতুন ও তার বোন শেলী খাতুন মিলে অধিকাংশ সম্পত্তি বেহাত করেছেন। সিরাজগঞ্জ সার্কিট হাউসের আশপাশে দাদি ও তার বোন অন্যান্য আত্মীয়স্বজনরা মিলে গত কয়েকদিন আগে ৮০ লাখ টাকা মূল্যের দাদার জমি বিক্রি করেন। সেই জমির পাওনা ১৪ লাখ টাকা নিতে গত চারদিন আগে বাবা সিরাজগঞ্জ আসেন। সিরাজগঞ্জ এসেই বাবার রহস্যজনক মৃত্যু ঘটে, আমার মা নেই। আমাকে ও আমার ছোটভাইকে না জানিয়েই বাবার লাশ দাফনের চেষ্টা করার প্রক্রিয়া করা হলে আমি বাধ্য হয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী ও পুলিশকে জানাই। আমার ধারণা সম্পদের লোভে দাদি ও তার বোন এবং অন্যান্য আত্মীয়স্বজন মিলে বাবাকে খুন করেছেন।’

সদর থানার ওসি হাফিজুল ইসলাম জানান, ভিকটিমের মেয়ে টুপুর গালিবের অভিযোগের ভিত্তিতে নয়নমোড়ের তারেক হোসেনের বাসা থেকে তাপসের লাশটি উদ্ধার করা হয়। তারেক হোসেন নিহতের চাচাতো ভাই বলে জানা গেছে। অপমৃত্যুর মামলা দায়েরের পর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দাদার জমাজমির ভাগবাটোয়ারা নিয়ে ভিকটিম তাপস ও তার শরিকদের মধ্যে পূর্ব ঝামেলা রয়েছে বলেও স্থানীয়ভাবে জানা গেছে। নিহত তাপস একজন সংস্কৃতি ও নাট্যকর্মী বলে তার মেয়ে জানিয়েছেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের