ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষের ৫ লাখ টাকাসহ অডিটর গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ জুন ২০২০, ২১:০৮আপডেট : ২৫ জুন ২০২০, ২২:১৬

ঘুষের টাকাসহ গ্রেফতার হন অডিটর কুতুব উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ গ্রহণকালে পাঁচ লাখ টাকাসহ জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কুতুব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপথ বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল হাই, নজরুল ইসলাম ও হুমায়ূন কবির ঘুষের পাঁচ লাখ টাকা নিয়ে জেলা হিসাবরক্ষণ অফিসে যায়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্সের (এনএসআই) সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে গোয়েন্দা সংস্থার লোকেরা জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কুতুব উদ্দিনকে ঘুষের পাঁচ লাখ টাকাসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।

সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হাই জানান, সড়ক ও জনপথ বিভাগের ব্রাহ্মণবাড়িয়া অফিসে মাস্টার রোলে কর্মরত ৬৩ জন কর্মচারীর এক কোটি সাত লাখ টাকার বিল আসে। এই টাকার বিল করার জন্যে অডিটর কুতুবউদ্দিনের সঙ্গে সড়ক বিভাগের কর্মচারীরা পাঁচ লাখ টাকায় রফা করেন। চুক্তিমতো প্রথম দফায় তারা ৬৪ লাখ টাকার বিল নিয়ে যান। আজ বাকি ৪৩ লাখ টাকা নিতে যাস শ্রমিক কর্মচারীরা। এ সময় চুক্তিমতো কুতুব উদ্দিনকে পাঁচ লাখ টাকা ঘুষ দেওয়া হয়। পরে পুলিশ তাকে হাতে নাতে গ্রেফতার করেন।

ব্রাহ্মণবাড়িয়া সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক জানান, 'ওয়ার্ক চার্জে' কাজ করা শ্রমিক-কর্মচারীদের চাকরি আদালতের নির্দেশে নিয়মিত হয়েছে। আদালত থেকে তাদেরকে বকেয়া বেতন দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। সেই বেতনের টাকা তোলার জন্য শ্রমিক-কর্মচারীদের কাছ থেকে ঘুষ নেওয়ার খবর শুনেছি। বেতন তো তাদের হক, এটার জন্য তো কোনও কিছু দেওয়া লাগে না।

ব্রাহ্মণবাড়িয়া ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহাগ রানা বলেন, এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী হুমায়ূন কবির বাদী হয়ে একটি মামলা প্রস্তুত করছেন। মামলায় অপর দুই কর্মচারী আব্দুল হাই ও নজরুল ইসলাম স্বাক্ষী হবেন। মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠানো হবে। দুদক মামলাটি তদন্ত করবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক