সুনামগঞ্জের হাওরে ঝড় ও বজ্রাঘাতে এক জেলে নিহত, আরেকজন নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০২০, ০২:০৭আপডেট : ২৬ জুন ২০২০, ০২:০৯

বজ্রপাত

সুনামগঞ্জের মধ্যনগর থানার হারিবন হাওরে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে মাছ ধরার সময় বজ্রাঘাতে বাবুল মিয়া (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। নিহত বাবুল মিয়া আমজোরা উত্তরপাড়া গ্রামের চান্দু মিয়ার ছেলে।

একই ঘটনায় আব্দুল আউয়াল নামের আরেক জেলে নিখোঁজ রয়েছেন। তার বাবার নাম মৃত সিরাজ মিয়া।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত ১১টার দিকে কাহালা গ্রামের পাশে হরিবন হাওরে ৭ জন জেলে একটি নৌকায় চড়ে মাছ ধরতে ছিল। এসময় হাওরে হঠাৎ করে ঝড়বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত হয়। বজ্রের আঘাতে বাবুল মিয়া নৌকা থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় ঝড়োবাতাস ও ঢেউ এবং বজ্রাঘাতে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন আব্দুল আউয়াল।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতের বেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে এক জেলে মারা যান ও আরেক জেলে নিখোঁজ হন। এ ঘটনায় নৌকায় থাকা ৫ জেলে আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। নিহত জেলের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম