রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-এমপিদের ছবি নিয়ে ‘সিনেমার পোস্টার’: আইসিটি মামলা

পঞ্চগড় প্রতিনিধি
২৬ জুন ২০২০, ০৯:৪৮ আপডেট : ২৬ জুন ২০২০, ০৯:৪৮

আব্দুস সালাম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাবেক ও বর্তমান মন্ত্রী এমপিদের আপত্তিকর ছবি দিয়ে সিনেমার পোস্টারের আদলে পোস্টার বানিয়ে পোস্ট করা হয়েছে। ‘ভদ্র পোলা আমি’ নামে একটি ফেসবুক আইডিতে এটি পোস্ট করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শুভ পঞ্চগড় সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) মামলা দায়ের করেছেন। এজাহারে বলা হয়েছে, ওই আইডি যিনি চালান তার নাম আব্দুস সালাম। মামলার পর থেকেই আব্দুস সালাম পলাতক রয়েছে।

অভিযুক্ত আব্দুস সালামের বাড়ি পঞ্চগড় জেলা শহরের কামাতপাড়া উচাভিটা এলাকায়। সে ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (২৫ জুন) তার বিরুদ্ধে মামলা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুস সালামের ওই আইডিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগসহ ১৪ দলের সাবেক ও বর্তমান মন্ত্রী-এমপিদের আপত্তিকর ছবি যুক্ত করে একটি সিনেমার পোস্টার তৈরি করে পোস্ট করা হয়। ছবির নাম দেওয়া হয় ‘নগর মাস্তান’। পোস্টারে ছবির নামের ওপরে লেখা হয়েছে ‘প্রতিবাদী ছাত্রদল রকিবুল ইসলাম রকিব পরিচালিত’।

গত ২২ জুন আব্দুস সালাম নামের ওই যুবকের ‘ভদ্র পোলা আমি’ আইডির স্টোরিতে এই ছবিটি শেয়ার করা হয়। পরে বিষয়টি নজরে আসলে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা বিভিন্নভাবে আইডি নিয়ে খোঁজ করেন। পরে তারা নিশ্চিত হন, এটি জেলা শহরের কামাতপাড়া এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে আব্দুস সালামের। ছাত্রলীগ-যুবলীগের নেতারা তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে মারধর করেন। এসময় সে মোবাইল ফোন রেখে পালিয়ে যায়। মোবাইলটি পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শুভ ওই যুবককে আসামি করে পঞ্চগড় সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আককাছ আহমেদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঘটনার পর থেকেই ওই যুবক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তার আইডি হ্যাক হয়েছে কিনা বা পোস্টারটি তার তৈরি কিনা এমন অনেক বিষয় তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লি-ওসাকা রুটে ফ্লাইট চালু করছে এয়ার ইন্ডিয়া
দিল্লি-ওসাকা রুটে ফ্লাইট চালু করছে এয়ার ইন্ডিয়া
‘আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে বিদেশ থেকে এসে যোগ দেবেন’, সমালোচকদের খোঁচা ইশরাকের 
‘আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে বিদেশ থেকে এসে যোগ দেবেন’, সমালোচকদের খোঁচা ইশরাকের 
রাত জেগে চোখে ক্লান্তির ছাপ? কতটা কার্যকর আই প্যাচ
রাত জেগে চোখে ক্লান্তির ছাপ? কতটা কার্যকর আই প্যাচ
পদত্যাগের ‘চূড়ান্ত ঘোষণা’ দিতে সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক
পদত্যাগের ‘চূড়ান্ত ঘোষণা’ দিতে সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের