করোনায় জীবন দিলেন পুলিশের আরও এক সদস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২০, ১৫:২৭আপডেট : ২৬ জুন ২০২০, ১৫:২৭

কনস্টেবল মো. তৌহিদুল ইসলাম করোনাভাইরাস সংক্রমণে পুলিশের আরও এক সদস্য প্রাণ হারিয়েছেন। কনস্টেবল মো. তৌহিদুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনায় পুলিশের ৩৭ সদস্য প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (২৬ জুন) দুপুরে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তৌহিদুল ইসলামের মৃত্যু হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার বুজরুক সন্তোষপুরে গ্রামে।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পুলিশ সদর দফতরের হিসাবে, এ পর্যন্ত সাড়ে ৯ হাজারের বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

/আরজে/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম