সাভারে বাসচাপায় পথচারী নারী নিহত

সাভার প্রতিনিধি
২৯ জুন ২০২০, ১৬:৩৮আপডেট : ২৯ জুন ২০২০, ১৬:৪১

বাসচাপা সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় বাসচাপায় সখিনা বেগম (৩৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সখিনা বেগম ঢাকার ধামরাই উপজেলার ভাঙ্গারা গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় সড়ক পারাপারের চেষ্টা করছিলেন সখিনা বেগম নামে ওই নারী। সে সময় ঢাকাগামী আসাদ এন্টারপ্রাইজের একটি দূরপাল্লার বাস চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি