করোনা ও উপসর্গে ডাকঘরের কর্মচারীসহ ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ জুন ২০২০, ০২:১৭আপডেট : ৩০ জুন ২০২০, ০২:২১

করোনাভাইরাস (গ্রাফিক্স: রাকিব নয়ন)

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন জেলা প্রধান ডাকঘরের কর্মচারী ও উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতাল ও থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

সদর থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, শহরের দিয়ারধানগড়ায় প্রধান ডাকঘরের স্ট্যাম্প ভ্যান্ডার হামিদুর রহমান টিপু (৪৭)  ক’দিন আগে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। তিনি রায়গঞ্জের এড়ানদহ গ্রামে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে সোমবার সকালে শহরের আভিসিনা ক্লিনিকে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

এছাড়াও জেলা শহরের বিড়ালাকুঠির নিবাসি সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন (৭৫) শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সকালে নিজ বাড়িতে মারা গেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, স্বাস্থ্যবিধি মেনে টিপুকে রায়গঞ্জে ও আবুল হোসেন মাস্টারকে সদর উপজেলার জারিলা-পোড়াবাড়ি গ্রামে দাফন করা হয়েছে।

অপরদিকে, শহরের রায়পুর মহল্লার রাজিয়া বেগম (৬৫) রবিবার সকালে ঢাকায় ছেলের বাড়িতে মারা যান। স্বাস্থ্যবিধি মেনে রাতে সিরাজগঞ্জ শহরের রায়পুর কবরস্থানে পুলিশের সহায়তায় তার দাফন সম্পন্ন হয়েছে।

সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ এস.এম.হুমায়ন কবির জানান, জেলায় ৪৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের মৃত্যুর তথ্য সরকারি তালিকায় রাখা হলেও উপসর্গ নিয়ে মৃত্যুর রেকর্ড নেই।

সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার কে.এম. শরিফ জানান, ডায়েবেটিস ও হার্টের সমস্যায় গত ১৪ জুন ছুটি নিয়ে টিপু বাড়ি যান। চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হন। বাড়িতে হোম কোয়ারেন্টিনেই ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম