ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ জুন ২০২০, ১১:০০আপডেট : ৩০ জুন ২০২০, ১১:০১

ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ সিএনজি অটোচালক নূরুল আমিন রবিন (২৭) নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬ টার দিকে
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার আখাউড়া-সুলতানপুর সড়কের আলাকপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত নূরুল আমীন রবিন জেলার আখাউড়া উপজেলার হীরাপুর এলাকার বড় কুঁড়িপাইকা গ্রামের আলী মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মো. সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে সুলতাপুর-আখাউড়া সড়কের আলাকাপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়ামুখী সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নূরুল আমিন রবিন প্রাণ হারান। ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে। তবে তার আগেই চালক পালিয়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাখা হয়েছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
ইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’