চা শ্রমিকের ৫ বছরের শিশু সন্তানকে গলা কেটে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি
০১ জুলাই ২০২০, ০০:৩৩আপডেট : ০১ জুলাই ২০২০, ০০:৪০

লাশ (ছবি সংগৃহীত) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের বিলাসছড়া চা বাগানে এক শ্রমিকের পাঁচ বছর বয়সী সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিশুটির নাম রিমন ঘড়। সে ওই বাগানের চা শ্রমিক শিবলাল ঘড়ের ছেলে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর দেড়টা থেকে বিকাল ৫টার মধ্যে কোনও এক সময় শিশুটিকে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি দুপুরে ঘরের সামনে খেলা করছিলো। পরে তাকে খোঁজ করে আর পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজার পর এক পর্যায়ে তাকে চা বাগানের ভেতরে ছড়ার পাশে তার লাশ দেখতে পান কয়েকজন চা শ্রমিক। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাগান পঞ্চায়েতকে জানানো হলে, তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. আশরাফুজ্জামান ও ওসি আব্দুছ ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. সোহেল রানা জানান, ঘাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক শত্রুতার জের ধরে শিশুটিকে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহ একজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তার নাম বলা যাচ্ছে না।

মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. আশরাফুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুর বাবার সঙ্গে পূর্ব বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে, শিগগিরই আসল তথ্য বেরিয়ে আসবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম