নিখোঁজের ৬ দিন পর আসামির বাড়ির উঠান থেকে যুবকের লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
০১ জুলাই ২০২০, ১৬:৪২আপডেট : ০১ জুলাই ২০২০, ১৬:৪২

নিখোঁজের ৬ দিন পর আসামির বাড়ির উঠান থেকে যুবকের লাশ উদ্ধার

জামালপুরে নিখোঁজ হওয়ার ৬ দিন পর অপু (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১ টার দিকে শহরের নাওভাঙা চর এলাকায় মামলার প্রধান আসামি আল আমিনের বাড়ির উঠানের মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অপু জামালপুর শহরের নাওভাঙাচর বাঁধের মাথা ছাতার মোড় এলাকার রিকশা চালক সুরুজ আলী ছেলে।

জামালপুর থানার ওসি সালেমুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পূর্ব শত্রুতার জের ধরে অপুকে হত্যা করে লাশ তার বাড়ির উঠানে মাটিচাপা দিয়েছেন বলে স্বীকার করেছেন।

সুরুজ আলীর অভিযোগ সূত্রে জানা যায়, অপু মাহেন্দ্র গাড়ির চালক ছিলেন। গত বৃহস্পতিবার ( ২৫ জুন) রাত ৯টার দিকে নাওভাঙা চরের মধ্যপাড়া আদর্শ বয়েজ ক্লাব বেড়িয়ে যান অপু। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। নিখোঁজের ঘটনায় জামালপুর থানায় সাধারণ ডায়েরি এবং মামলা দায়ের করেন তার পিতা সুরুজ আলী। ওই মামলার প্রধান আসামি নাওভাঙা চর এলাকার আল আমিনকে মঙ্গলবার (৩০) দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। তার স্বীকারোক্তি অনুসারে অপুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম