ফেনী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৩ জনের মৃত্যু

ফেনী প্রতিনিধি
০১ জুলাই ২০২০, ১৮:১৩আপডেট : ০১ জুলাই ২০২০, ১৮:১৭

ফেনী জেনারেল হাসপাতাল (ছবি সংগৃহীত) ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে বুধবার (১ জুলাই) সকাল পর্যন্ত (২৪ ঘণ্টায়) তিন জনের মৃত্যু হয়েছে। এদের দুই জন পুরুষ ও একজন নারী। হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্র জানায়, করোনার উপসর্গ নিয়ে ফেনী জেনারেল হাসপাতালে একজনের (৫৫) মৃত্যু হয়। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। এর আগে অপর এক (৪৫) ব্যক্তির মৃত্যু হয়। তার বাড়ি সদর উপজেলার জোয়ারকাছাড় গ্রামে। এছাড়া ভোর ৪টায় এক নারীর (৬৫) মৃত্যু হয়। তার বাড়ি ফেনীর গোবিন্দপুরে।

ডা. ইকবাল হোসেন জানান, এদের কারোরই করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হয়নি। তবে উপসর্গ থাকায় করোনায় মৃত ব্যক্তির মতো বিশেষ সতর্কতায় দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের