করোনা উপসর্গ নিয়ে ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ জুলাই ২০২০, ০৪:০২আপডেট : ০২ জুলাই ২০২০, ০৪:০৮

পুলিশ সদস্য আ ফ ম জাহেদ

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে আ ফ ম জাহেদ (৪১) নামে নগর পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে৷ বুধবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

আ ফ ম জাহেদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের কর্মরত ছিলেন। তিনি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড নড়ালিয়া এলাকার মো. জয়নাল আবদীনের ছেলে। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান।

মোহাম্মদ আবুবকর সিদ্দিক জানান, ২৩ জুন কর্তব্যরত অবস্থায় অসুস্থতাবোধ করলে বিভাগীয় পুলিশ হাসপাতালে গিয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র নেন। চিকিৎসক তাকে ব্যবস্থাপত্র দিয়ে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন। হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মঙ্গলবার (৩০ জুন) আ ফ ম জাহেদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে বিভাগীয় পুলিশ হাসপাতাল ও পরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। বুধবার দুপুরে তিনি মারা যান। করোনা উপসর্গ থাকায় ২৫ জুন পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম