‘পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে আধুনিকায়ন করুন’

বরিশাল প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ১৬:৫৪আপডেট : ০২ জুলাই ২০২০, ১৭:৫১

বরিশালে পাটকল চালু রাখার দাবিতে জাতীয় শ্রমিক ফেডারেশনের মানববন্ধন

পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে আধুনিকায়নের মাধ্যমে এই শিল্পকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা এবং শ্রমিক ছাঁটাই ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় নগরীর টাউন হলের সামনে জাতীয় শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রমিক ফেডারেশনের অন্য দাবিগুলো হচ্ছে পেশাভিত্তিক ডিজিটাল ডাটাবেজ তৈরি, সকল নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, শ্রমজীবী মানুষের জন্য গ্রুপ ও স্বাস্থ্য বিমা সুবিধা প্রদান, বরিশালে পিসিআর ল্যাব বাড়ানো, পরীক্ষা ও চিকিৎসা ব্যয়ভার সরকারিভাবে বহন করা।

মানবন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল জেলা কমিটির সভাপতি জাকির হোসেন। মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল ওয়াকার্স পার্টি জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান, কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে আজাদসহ অন্যরা।

বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক