কুমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০৩ জুলাই ২০২০, ১৮:৪৭আপডেট : ০৩ জুলাই ২০২০, ২০:৩৬




কুমেক হাসপাতাল করোনা পজিটিভ ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে উপসর্গ নিয়ে ও করোনা আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে করোনায় আক্রান্ত ছিলেন দু’জন। একজন পুরুষ এবং একজন নারী। উপসর্গ নিয়ে বাকি ছয় জনের মৃত্যু হয়। মোট মৃতের মধ্যে পাঁচ জন পুরুষ ও তিন জন নারী। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১১৫ জন। এদের মধ্যে করোনা পজিটিভ রোগী ৩৯ জন আর করোনা উপসর্গ রয়েছে ৭৬ জনের।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা যান চাঁদপুরের ফরিদগঞ্জের দুই পুরুষ (৮৫, ৬০) ও এক নারী (২৭) রোগী; কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগঞ্জ গ্রামের একজন (৪৫) ও কুমিল্লার সদর দক্ষিণের একজন (৪৫) এবং মুরাদনগরের এক নারী (৭০) রোগী। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে এক নারী (৫০) ও ওয়ার্ডে কুমিল্লার বরুড়া উপজেলার এক পুরুষ (৪৫) রোগীর মৃত্যু হয়।

এ পর্যন্ত কুমিল্লা মেডিক্যালে করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ ছিলেন ২৮ জন। আর উপসর্গ নিয়ে ১৩৮ জন মারা যান।

জেলার সিভিল সার্জন অফিস সূত্রমতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৯৯ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৬১৩ জন এবং মারা গেছেন ১০৩ জন।

/আরআইজে/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম