শিবপুরে মোবাইল নিয়ে দ্বন্দ্বে বড় ভাইকে শ্বাসরোধে হত্যা

নরসিংদী প্রতিনিধি
০৪ জুলাই ২০২০, ২৩:৫০আপডেট : ০৫ জুলাই ২০২০, ০০:০৮

নরসিংদী

নরসিংদীর শিবপুরে মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে বড় ভাইকে শ্বাসরোধ করে হত্যা করেছে আপন ছোট ভাই। শনিবার (৪ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ আলী বিজয় ওরফে রিফাত (১৭)। তিনি উপজেলার শাষপুর (শহীদ মিনার সংলগ্ন) এলাকার আ. রশিদের ছেলে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আ. রশিদের ছেলে হিমেল (১৫) নিজের টাকা দিয়ে একটি মোবাইল কেনার পর ৩ দিন আগে মোবাইলটি হারিয়ে যায়। পরে হিমেল তার বড় ভাইকে সন্দেহ করে ঝগড়ায় লিপ্ত হয়। এর জের ধরে শনিবার ভোরে নিজ বাড়িতে বড় ভাই মোহাম্মদ আলী বিজয় ওরফে রিফাতকে শ্বাসরোধ করে হত্যা করে।

হত্যার পরে প্রথমে সে তার চাচাকে জানায়, আমার বড় ভাইকে মেরে ফেলেছি। এ সময় সে বাড়ি থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, হত্যার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

/আরআইজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের