বরিশালে করোনা রোগীদের সেবায় বাসদের ‘ফ্রি অ্যাম্বুলেন্স’

বরিশাল প্রতিনিধি
০৭ জুলাই ২০২০, ১৭:৩৭আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৭:৩৮

বাসদের ফ্রি অ্যাম্বুলেন্স (ছবি সংগৃহীত) বরিশালে করোনা রোগীদের পরিবহনে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে বাসদ। করোনা আক্রান্ত বা যাদের উপসর্গ আছে এমন রোগীরা জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবা নেওয়ার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে পারবেন। মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২টায় নগরীর টাউন হলের সামনে বিশেষ এই অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করেন বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

এসময় আরও উপস্থিত ছিলেন দলটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নীলিমা জাহান, বিজন শিকদার, সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মিজানুর রহমান এবং অ্যাম্বুলেন্স স্বেচ্ছাসেবক টিমের চার সদস্য।

উদ্বোধনের সময় বক্তারা বলেন, বরিশাল বিভাগীয় জেলা হলেও এখানে করোনা রোগী পরিবহনের জন্য কোনও অ্যাম্বুলেন্স না থাকায় আমরা হতবাক হয়েছি। ইতোমধ্যে সংক্রমণের চার মাস পেরিয়ে গেলেও এই মহামারি মোকাবিলায় দৃশ্যমান কোনও উদ্যোগ নেই। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা শুরু থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চষ্টো করে যাচ্ছি। যতদিন এই করোনা দুর্যোগ থাকবে আমরা মানুষের প্রতিটি প্রয়োজনে পাশে থাকবো।

তারা আরও বলেন, করোনা মোকাবিলায় প্রশাসনকে পিসিআর ল্যাব বাড়ানো, ফি বাতিল করে টেস্টের সংখ্যা বাড়ানো, করোনা অ্যাম্বুলেন্স চালুসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন করছি। আক্রান্ত ব্যক্তি ও পরিবারের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করছি। ইতোমধ্যে রোগীদের জীবন রক্ষায় অক্সিজেন ব্যাংক চালু করেছি, লকডাউন পরিবারগুলোতে প্রতিদিনই খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে, চিকিৎসা সেবা নিশ্চিতেও কাজ করছি।

অ্যাম্বুলেন্সটির ফ্রি সেবা পেতে এবং যে কোনও প্রয়োজনে যোগাযোগ করা যাবে ০১৫৭২৩১৪০৮৫ এই হটলাইন নম্বরে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ
সেই বিদ্যালয়ে আবারও শিক্ষার্থীরা অসুস্থ, হাসপাতালে ভর্তি ২০ জন
সেই বিদ্যালয়ে আবারও শিক্ষার্থীরা অসুস্থ, হাসপাতালে ভর্তি ২০ জন
নিরাপত্তা শঙ্কায় এনবিআর ভবনে প্রবেশে কড়াকড়ি
নিরাপত্তা শঙ্কায় এনবিআর ভবনে প্রবেশে কড়াকড়ি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর