করোনায় ফেনীর সিভিল সার্জনের মৃত্যু

ফেনী প্রতিনিধি
০৭ জুলাই ২০২০, ১৯:৩৮আপডেট : ০৭ জুলাই ২০২০, ২০:৩০

ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ফেনীর সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেন (৫৫)। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফেনী সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা করোনা নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে ১৮ জুন দুপুরে ফেনী থেকে অ্যাম্বুলেন্সে রাজধানীর আজগর আলী হাসপাতালে নেওয়া হয়।

এর আগে, শ্বাসকষ্ট অনুভব করলে ১৪ জুন দুপুরে হাসপাতালের চতুর্থ তলার আইসোলেশনে ভর্তি হন তিনি। এরআগে, ১২ জুন নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের পরীক্ষাগার থেকে প্রাপ্ত প্রতিবেদনে ডা. সাজ্জাদ হোসেনের করোনা পজিটিভ ফল আসে। সেদিন থেকেই তিনি সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্য লেমুয়ার গ্রামের বাড়িতে ‘হোম আইসোলেশনে’ ছিলেন।

ডা. সাজ্জাদ হোসেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ২৫তম ব্যাচের ছাত্র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ডা. নাদিয়া দিলরুবা ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম