কুমিল্লায় প্রকাশ্যে কাউন্সিলর ও তার ভাইদের হাতে চাচাতো ভাই খুন!

কুমিল্লা প্রতিনিধি
১০ জুলাই ২০২০, ২১:৫১আপডেট : ১০ জুলাই ২০২০, ২২:২১

ব্যবসায়ী আক্তার হোসেনের স্বজনদের আহাজারি কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন ও তার ভাইদের হামলায় আপন চাচাতো ভাই আক্তার হোসেন (৫৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাউন্সিলরের তিন ভাইকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর গা-ঢাকা দিয়েছেন অভিযুক্ত কাউন্সিলর।

শুক্রবার (১০ জুলাই) সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি রোডের দক্ষিণ চাঙ্গিনী মোড় এলাকায় কাউন্সিলর আলমগীর হোসেনের বাড়ি সংলগ্ন মসজিদের সামনে হামলার এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন মৃত আলী হোসেনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আক্তার হোসেন ও অভিযুক্ত কাউন্সিলর আলমগীর হোসেন সম্পর্কে চাচাতো ভাই। এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলমগীরের ভাই বিল্লাল হোসেনের সঙ্গে আক্তার হোসেনের সমর্থক আলালের কথা কাটাকাটি হয়। ঘটনার জের ধরে জুমার নামাজের পর দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। কাউন্সিলর আলমগীর, তার তিন ভাই, সমর্থকরা আক্তার হোসেন ও তার সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় আক্তার হোসেনসহ চার জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নগরীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আক্তারকে মৃত ঘোষণা করেন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে কাউন্সিলর আলমগীর ও তার ভাইদের হামলায় ব্যবসায়ী আক্তার হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় কাউন্সিলর আলমগীরের তিন ভাই আমির হোসেন, বিল্লাল হোসেন ও জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়েছে। কাউন্সিলর আলমগীর পলাতক রয়েছেন।

/আরআইজে/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের