সনদ নেই, নিয়মিত রোগী দেখছেন ‘চক্ষু চিকিৎসক’!

পাবনা প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ০৬:০২ আপডেট : ১২ জুলাই ২০২০, ০৬:০৫

ভ্রাম্যমাণ আদালত ‘চক্ষু চিকিৎসক’ পরিচয়ে রোগী দেখছেন, দিচ্ছেন ব্যবস্থাপত্র, তবে সনদ দেখতে চাইলে তা দেখাতে পারেন না। এ ঘটনায় পাবনার চাটমোহরে আলমগীর হোসেন নামের এক কথিত চক্ষু চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল সাদাত রত্ন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট এলাকার আলমগীর হোসেনের চেম্বারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় মেডিক্যাল পাশ না করে ব্যবস্থাপত্র লেখা ও অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের দায়ে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ধারা ২২ উপ-ধারা ১ এর শর্ত ভঙ্গ করায় আলমগীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন। পরে আলমগীর হোসেন নগদ অর্থ দিয়ে মুক্তি পান।

অভিযান পরিচালনার সময় পাবনা জেলা এনএসআই সহকারী পরিচালক এইচ এন ইমরান, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার রুহুল কুদ্দুস ডলারসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার রুহুল কুদ্দুস ডলার জানান, আলমগীর হোসেন শুধু চোখের পাওয়ার মেপে চশমার বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন। কিন্তু তিনি চেম্বার খুলে আয়ুর্বেদিক, এলোপ্যাথি ওষুধের ব্যবস্থাপত্র লিখে দিচ্ছেন। তার সনদ যোগ্যতা অনুযায়ী তিনি সেটি করতে পারেন না।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ