এম. মনসুর আলী মেডিক্যাল কলেজে চালু হলো করোনা স্যাম্পল বুথ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ১৯:০২আপডেট : ১২ জুলাই ২০২০, ১৯:৩০

সিরাজগঞ্জের এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা বুথ উদ্বোধন করেন ডা. হাবিবে মিল্লাত এমপি।

সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজের একাডেমিক ভবনের নিচ তলায় করোনা স্যাম্পল বুথ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকালে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না এর উদ্বোধন করেন।

মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. শফিউল ইসলাম, প্রকল্প পরিচালক ডাঃ কৃষ্ণ কুমার পাল, সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরা এ সময়ে উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না এসময়ে বলেন, এই বুথটি উদ্বোধনের মাধ্যমে সিরাজগঞ্জের মানুষের করোনা পরীক্ষা আরও সহজ হলো। এখন কেউ আক্রান্ত হয়েছেন মনে করলে এখানেই তার নমুনা জমা দিতে পারবেন। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান