বিপুল পরিমাণ নকল প্রসাধন সামগ্রী জব্দ, ২ জনের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ জুলাই ২০২০, ১৮:৩২আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৮:৩৩

জব্দ করা নকল প্রসাধন সামগ্রী ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধন সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে দুই মাস করে কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করেন জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ। সোমবার (১৩ জুলাই) দুপুরে র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো– ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের আতিয়ার রহমানের ছেলে হারুন মিয়া (৩০) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে পাভেল (২৮)। সোমবার (১৩ জুলাই) দুপুরে এ অভিযান চালানো হয়।

আটক দুই ব্যক্তি (মাঝে) র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের আরাপপুর এলাকার একটি দোকানে এ অভিযান চালানো হয়। এ সময় নামী-দামি কোম্পানির বিপুল পরিমাণ নকল প্রসাধন সামগ্রী জব্দ করা হয়। পরে জড়িত থাকার অভিযোগে দোকানের মালিক হারুন ও পাভেলকে আটক করে দণ্ড দেওয়া হয়।

জব্দ করা মালামালের আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান