জেলায় জেলায় ‘মুজিববর্ষের বৃক্ষরোপণ কর্মসূচি’ শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ জুলাই ২০২০, ০১:০৩আপডেট : ১৭ জুলাই ২০২০, ০১:১৭

কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন অতিথিরা জেলায় জেলায় ‘মুজিববর্ষের বৃক্ষরোপণ কর্মসূচি’ শুরু
‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে ১ কোটি বৃক্ষের চারা রোপণ করা হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। দেশের কয়েক জেলার প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা প্রতিনিধি জানান, ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় রোপণ করা হবে ৭ লাখ বৃক্ষের চারা। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জেলার গোমতীর পাড়ে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
এ সময় বাহাউদ্দিন বাহার বারী-৪ জাতের একটি আম গাছের চারা রোপণ করেন। জেলা প্রশাসক আবুল ফজল মীর একটি বকুল গাছের চারা এবং বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম রোপণ করেন একটি নিম গাছের চারা। অন্য অতিথিরা মিলে রোপণ করেন শতাধিক ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক বৃক্ষের চারা।
বাহাউদ্দিন বাহার বলেন, জাতির পিতা আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। দেশটিকে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। এই গাছ লাগানোর সুফল দেশবাসী পাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরীন প্রমুখ।
নীলফামারীর সৈয়দপুর উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয় নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে রোপণ করা হবে বিভিন্ন জাতের ২০ হাজার ২৩২টি গাছের চারা। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। হরিতকি, বহেরা ও মেহগনি গাছের চারা রোপল করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ, সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম মুজকরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুনাহার শাহজাদি, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা শাহিনা বেগম, সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায়  জেলা প্রশাসন কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। তিনি বলেন, মুজিববর্ষে সারাদেশে ১ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় ১ লাখ ৮২ হাজার বৃক্ষরোপণ করা হবে। পর্যায়ক্রমে এই বর্ষা মৌসুমেই বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামসুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রেসক্লাবেরর সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।
নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের দৃশ্য নওগাঁ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নওগাঁ সার্কিট হাউজে কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, এনডিসি শফিকুল ইসলাম, নওগাঁর সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান প্রমুখ।

জামালপুরের ইসলামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে অতিথিরা
জামালপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে জামালপুর ইসলামপুরে উপজেলার পুকুর পাড়ে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আ. খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম আবু তাহের, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিব চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে আয়োজন করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।

/আরআইজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম