ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত, আহত তিন

হিলি প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ১৩:৫৫আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৩:৫৬

দুর্ঘটনার শিকার ইজিবাইক দিনাজপুরের নবাবগঞ্জে মালবোঝাই ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী। ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালক ও সহকারীকে আটক করতে পারেনি পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট এলাকায় এই  দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার আমদই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৫০), একই উপজেলার রনজৌপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬০)। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বাংলা ট্রিবিউনকে জানান, আজ শনিবার সকালে ব্যাটারিচালিত ইজিবাইকটি কয়েকজন যাত্রী নিয়ে বিরামপুর থেকে ভাদুরিয়া অভিমুখে যাচ্ছিল। একইসময় উপজেলার চড়ারহাট এলাকায় একটি তেল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী একটি মালবোঝাই ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা এক নারীসহ দুই জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তাদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরই ট্রাক রেখে চালক ও সহকারী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে  ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে আটক করার জন্য অভিযান চলছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম