কুষ্টিয়ায় করোনায় আরও ২ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
২১ জুলাই ২০২০, ০৯:৫৫আপডেট : ২১ জুলাই ২০২০, ০৯:৫৯

করোনাভাইরাস কুষ্টিয়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড আক্রান্ত হয়ে ২৭ জন মারা গেলেন। সোমবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার ডাক্তার নজমুল মনির এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন– কুষ্টিয়ার বিআরবি গ্রুপের কিয়াম মেটালের ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস) মতিয়ার রহমান  (৪৭) এবং শহরের আড়ুয়াপাড়া এলাকার ডিস ব্যবসায়ী ফেরদৌস (৫০)। 

মতিয়ারের স্ত্রী সানজিদা আফরোজ জানান, গত কয়েকদিন থেকে মতিয়ার রহমানের জ্বর-ঠান্ডা ছিল। শনিবার তার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। পরে  রবিবার রাত ৯টার দিকে জানানো হয়, তিনি করোনা আক্রান্ত হয়েছেন। পরে রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট উঠে বাসাতে তার মৃত্যু হয়। সোমবার সকালে তার গ্রামের বাড়ি মিরপুর উপজেলার কলাবাড়িয়া এলাকায় তাকে দাফন করা হয়। 

ডা. নজমুল মনির জানান, গত ১৯ জুলাই করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর মতিয়ার রহমান হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, গত রবিবার পর্যন্ত কুষ্টিয়ায় এক হাজার ১৯৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৭২ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪৫০ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি