নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২১ জুলাই ২০২০, ১০:১৪আপডেট : ২১ জুলাই ২০২০, ১০:১৭

খাদে উল্টে পড়া ট্রাক টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে আক্তার হোসেন (৪০) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই ট্রাকের হেলপার। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আক্তার হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শহরতলা গ্রামের মৃত আশরাফ হোসেন শেখের ছেলে।

মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে একটি গম বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-১৯৭০) বগুড়া যাওয়ার পথে মহাসড়কের ঘারিন্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পানিতে পড়ে যায়। খবর পেয়ে ট্রাকে আটকা পড়া চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের হেলপার আসাদুলকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

নিহতের লাশ এলেঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম