র‌্যাবের অভিযানে জেএমবির ৪ সদস্য গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২৩ জুলাই ২০২০, ২৩:০২আপডেট : ২৩ জুলাই ২০২০, ২৩:০৯

র‌্যাবের অভিযানে জেএমবির ৪ সদস্য গ্রেফতার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র‌্যাব-৮) ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে গ্রেফতারের দাবি করেছেন।

র‌্যাবের দেওয়া তথ্যানুযায়ী গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়ার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের ছাকায়েত হোসেন তালুকদারের ছেলে জিহাদুল ইসলাম, নরসিংদী সদরের দক্ষিণ পীর বাগের নকিব হোসেন ভূইয়ার ছেলে রাফী আহমেদ ভূইয়া, ঈশ্বরদীর পাবনার বাবুলচারা শাহ পাড়ার আক্কাস আলী শাহের ছেলে আল আমিন ও নোয়াখালী সদরের মাদারতলী এলাকার মো. শহিদুল্লাহর ছেলে আকবর হোসেন হৃদয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৮ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ওই চার জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জিহাদুল ইসলাম ও আল-আমিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন এবং রাফী আহমেদ ভূঁইয়া উবার/পাঠাও-এ রাইড শেয়ার করেন। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে জানায়। দাওয়াতি কাজ পরিচালনার জন্য গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করার কথা স্বীকার করে।

পরে গ্রেফতার হওয়াদের আদালতে সোপর্দ করার পাশাপাশি তাদের অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন