করোনা ও উপসর্গে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ জুলাই ২০২০, ০০:২২আপডেট : ২৪ জুলাই ২০২০, ০০:৩৬

করোনাভাইরাস করোনাভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাস ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

কুমিল্লা প্রতিনিধি জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ আরও ছয় জনের মৃত্যৃ হয়েছে। এরমধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনজন, করোনা ওয়ার্ডে একজন এবং আইসিইউতে দুইজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে কুমেক হাসপাতালের পরিচালক ডা.মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মৃতরা হলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আবদুল খালেদ (৬৫), মনোহরগঞ্জ উপজেলার আমেনা বেগম (৭৭), চাঁদপুর শাহারাস্তি উপজেলার আবদুল লতিফ (৮০), একই উপজেলার হোসনেয়ারা (৬০), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মহিউদ্দিন (৫৫) এবং কুমিল্লার সন্দেশ পাড়া এলাকার রাইতার নেছা (৬৫)। এ পর্যন্ত মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫০ জন।

বগুড়া প্রতিনিধি জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে বুধবার (২২ জুলাই) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর পর্যন্ত রেলওয়ের সিগন্যালম্যানসহ তিনজন মারা গেছেন। এ সময় করোনা উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সূত্র এ তথ্য দিয়েছে। করোনায় মৃতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর স্টেশনের সিগন্যালম্যান নিয়ামত আলী (৩৫), বগুড়া সরকারি হাঁস-মুরগি খামারের অবসরপ্রাপ্ত প্রধান টেকনিশিয়ান আমিনুররহমান (৬৭) এবং বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনীর দলিল লেখক আলহাজ আফতাব উদ্দিন তরফদার (৮৫)। এছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা যান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাগবাড়ি গ্রামের পরিবহন (ট্রাক) ব্যবসায়ী আবদুল মালেক শিকদার (৬৫)।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানিয়েছেন , ঠাকুরগাঁওয়ে এ ‘কোভিড ১৯’-এ আক্রান্ত হয়ে ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি পীরগঞ্জ উপজেলার ভেলাতৈর গ্রামের বাসিন্দা। স্বজনরা সম্ভাব্য বিড়ম্বনা এড়াতে প্রশাসনকে না জানিয়ে তড়িঘড়ি করে গ্রামের বাড়িতে নিয়ে মৃতের দাফন সম্পন্ন করেন। ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত ব্যক্তি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার (২২ জুলাই) ব্যক্তিগত কাজের জন্য মাইক্রোবাসযোগে দিনাজপুর থেকে পীরগঞ্জে আসছিলেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্য হলো ৪ জনের। বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলায় আরও সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ঠাকুরগাঁওয়ে মোট ৩০১ জনের করোনা শনাক্ত হলো।

 

সিভিল সার্জন কার্যালয়, ঠাকুরগাঁও

নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় করোনায় আক্কাস আলী নামে এক জনের মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলায়। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু হলো ১৪ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩ জন করোনা পজিটিভি এসেছে।
পঞ্চগড় প্রতিনিধি জানিয়েছেন, পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে আমিরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার সদর উপজেলার ধাক্কামাড়া গ্রামে। পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জানান, মৃত ব্যক্তি ও তার পরিবারের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে করোনায় আক্রান্ত হয়ে সুলতান আহম্মদ (৮৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি দাগনভূঞায়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এম মাসুদ রানা জানান, জেলায় এ নিয়ে করোনায় মোট ২৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭৩৪ জন।

নীলফামারী প্রতিনিধি জানিয়েছেন, ১৯ জুলাই ঠাকুরগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে মৃত ক্ষিতিষ দেবনাথের (৮০) করোনা পজেটিভ এসেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নীলফামারী জেলায় নতুন করে আরও ৪ জন করোনা পজেটিভ হওয়ায় জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০০ জনে।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে সর্বোচ্চ আরও ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৭৪৬ জন করোনায় আক্রান্ত হলেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।

সাতক্ষীরা প্রতিনিধি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে তিন সাংবাদিক, এক কলেজ শিক্ষিকা ও এক র‌্যাব সদস্যসহ ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম