নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ৩ সক্রিয় সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০২০, ১৩:৪৮ আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৪:১২

আল্লাহর দলের আটক তিন সদস্য দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ঘোড়াঘাট পৌরসভার বাগেরহাট বাজার থেকে তাদের  আটক করা হয়। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে র‌্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ এ তথ্য জানান।

আটককৃতরা হলেন—গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বজরুক বোয়ালিয়া (মধ্যপাড়া) গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ ওরফে তোফায়েল আলম ওরফে শিমু (৩২), একই থানা ও জেলার ফুলহার গ্রামের আব্দুল গনি আকন্দের ছেলে বিপ্লব হোসেন (৩৩) এবং একই এলাকার মনসুর আলীর ছেলে মওলা মিয়া (৪০)।

র‌্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা সিদ্দিক আহমদ জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হওয়া জঙ্গিদের তথ্যর ওপর ভিত্তি করে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভার বাগেরহাট বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী বই, লিফলেট, মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়। আটক তিন জন আল্লাহর দলের নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহবুব মতিন ওরফে মতিনুল হক মণ্ডলের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে জঙ্গি সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সংগঠনটির গাইবান্ধা অঞ্চলের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে দলকে চাঁদা দিয়ে আসছে। ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে তাদের আদর্শের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করছে এবং তাদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে আল্লাহর দলের কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের সহযোগী অন্যদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে এবং আটক জঙ্গিদের ঘোড়াঘাট থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আপনি আসেন, আমরা অপেক্ষা করছি’, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে হুইপ দুলু
‘আপনি আসেন, আমরা অপেক্ষা করছি’, শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে হুইপ দুলু
অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সার ডিলার নিয়োগের চুক্তি স্থগিত রাখার সুপারিশ
অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সার ডিলার নিয়োগের চুক্তি স্থগিত রাখার সুপারিশ
‘এই মুহূর্তে’ দীপক শীলের মুক্তি চাইলেন রুহিন হোসেন প্রিন্স
‘এই মুহূর্তে’ দীপক শীলের মুক্তি চাইলেন রুহিন হোসেন প্রিন্স
টঙ্গীতে মাদ্রাসায় যৌন নির্যাতন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে শিক্ষক
টঙ্গীতে মাদ্রাসায় যৌন নির্যাতন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে শিক্ষক
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি