আন্দুলিয়া সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
২৭ জুলাই ২০২০, ০২:৪২আপডেট : ২৭ জুলাই ২০২০, ০২:৪৭

আন্দুলিয়া সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

যশোরের চৌগাছা থানার আন্দুলিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫৭০ বোতল ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি তারা ।

রবিবার (২৬ জুলাই) বিকালে সীমান্তের দৌলতপুর মাঠের মধ্যে মেইন পিলার ৪৪ এর ১ নম্বর এস পিলার সংলগ্ন ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ফেনসিডিল ও গাঁজার চালানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি ।

আন্দুলিয়া ক্যাম্পের কমান্ডার সুবেদার হারাধন জানান, কিছু চোরাকারবারি মাদকের একটি চালান ভারত সীমান্ত পার করে বাংলাদেশে আনছে এ ধরনের খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ৩-৪ জনের একটি চোরাকারবারি দল কয়েকটি বস্তা ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। এরপর পরিত্যক্ত অবস্থায় বস্তাগুলো ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ৫৭০ ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজা পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, এ ব্যাপারে চৌগাছা থানায় একটি মামলা করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম