যশোরে বজ্রাঘাতে স্কুলছাত্রীর মৃত্যু

যশোর প্রতিনিধি
২৭ জুলাই ২০২০, ১৯:৩৯ আপডেট : ২৮ জুলাই ২০২০, ০০:৫২

বজ্রাঘাত যশোরের চৌগাছায় খালার বাড়িতে বেড়াতে এসে আশারন খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে বজ্রসহ বৃষ্টিপাতের সময় চৌগাছা উপজেলার স্বরূপদাহ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আশারন ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। সে গ্রামের স্কুলে অষ্টম শ্রেণিতে পড়তো।
নিহতের স্বজন রবিউল ইসলাম জানান, কয়েকদিন আগে তার খালার বাড়িতে আশারন বেড়াতে আসে। সোমবার ১টার দিকে পুকুরে গোসল করবে বলে সে বাড়ির পাশের একটি প্রাচীরের ওপরে বসে ছিল। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রাঘাতে সে প্রাচীরের ওপর থেকে পড়ে যায়। এরপর চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার আহমেদ ফয়েজ বিন সাদ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জামাল ভূঁইয়া-সোহেল রানাকে নিয়ে কী বললেন ডুলি
জামাল ভূঁইয়া-সোহেল রানাকে নিয়ে কী বললেন ডুলি
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
২৮ বছর পর  ‘আবার হঠাৎ বৃষ্টি’, নতুন কী থাকছে
২৮ বছর পর  ‘আবার হঠাৎ বৃষ্টি’, নতুন কী থাকছে
বৃষ্টির সম্ভাবনা নেই ঢাকায়, তাপমাত্রা সামান্য বাড়তে পারে
বৃষ্টির সম্ভাবনা নেই ঢাকায়, তাপমাত্রা সামান্য বাড়তে পারে
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?