করোনা উপসর্গ নিয়ে সামেক হাসপাতালে একজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ জুলাই ২০২০, ১৭:২০আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৭:৩০

সামেক হাসপাতাল সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে ভর্তির ৪৫ মিনিট পর করোনার উপসর্গ নিয়ে এক বাইসাইকেল মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে তিনি হাসপাতালের আইসোলেশন ইউনিটে মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তি সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের বাসিন্দা।

সামেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, মৃত ব্যক্তি সকাল ৮টার পর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯টার দিকে তিনি মারা যান। মারা যাওয়ার পরপরই তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

জেলার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে তার বাড়ি লকডাউন করা হয়েছে।

এখন পর্যন্ত সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ৪৪ জনের মৃত্যু হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১ জন।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের