সরকারি চাল জব্দ, ২ ক্রেতা আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০২০, ২১:২২আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:২২

ত্রাণের চালসহ আটক দুই ক্রেতা সিরাজগঞ্জে ১৫শ’ কেজি ত্রাণের চালসহ দুই ক্রেতাকে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে তাদের দুজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) বরাবর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়। কাজিপুরের ইউএনও ও নির্বাহী হাকিম জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন– কাজিপুরের শুভগাছা গ্রামের মোনারুল ইসলাম ও চাঁন মিয়া।

এদিকে, সরকারি চাল ক্রয় সিন্ডিকেটের মূল হোতা শুভগাছার কালোবাজারি ব্যবসায়ী আব্দুস সালামকে ধরতে পারেনি পুলিশ।

জাহিদ হাসান সিদ্দিকী জানান, সাজাপ্রাপ্ত দুজন গোডাউন মালিক সালামের কাছ থেকে টোকেন নিয়ে চাল উত্তোলন করে গোডাউনে পৌঁছে দেওয়ার কাজ করছিল। বিনিময়ে টোকেন প্রতি তারা পঞ্চাশ টাকা করে পেতো।  সালামকে ধরার চেষ্টা চলছে। গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম