জামালপুর থেকে ঢাকার পথে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন

জামালপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২০, ০৪:৩৩ আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৫:১৩

কোরবানির পশু নিয়ে জামালপুর থেকে ঢাকায় আসছে স্পেশাল ক্যাটেল ট্রেন

কোরবানির পশু নিয়ে এবার এই প্রথম জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে ২৫টি ওয়াগন (বগি) নিয়ে ঢাকার পথে ‘ক্যাটেল স্পেশাল’ নামে একটি ট্রেন রওনা দিয়েছে। বুধবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

ট্রেনে গরু নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন জামালপুরের বেশ কিছু ব্যাপারি।

ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ট্রেনের ব্রডগেজের একটি ওয়াগনে ১৬টি গরু নেওয়া (পরিবহন) হয়েছে। প্রতিটি গরুর জন্য ভাড়া নেওয়া হয়েছে ৫শ’ টাকা এবং প্রতিটি ওয়াগনে ১৬টি গরুর ভাড়া নেওয়া হয়েছে ৮ হাজার টাকা। তিনি আরও জানান, ইসলামপুরের পরের স্টেশন মেলান্দহ স্টেশন থেকে আরও ২টি ওয়াগন গরু নিয়ে মোট ১৭টি ওয়াগন ভর্তি করে এবং বাকি ৭টি ওয়াগন খালি নিয়ে সরাসরি ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে যাবে।

ট্রেনে গরু নিয়ে ঢাকার পথে এক ব্যাপারি।

ট্রেন ছাড়ার সময় পলবান্ধা ইউনিয়নের গরু ব্যাপারী আলাউদ্দিন বলেন, ‘ট্রাকের চাইতে ট্রেনে গরু নিয়ে যাওয়া অনেক সুবিধা। তাছাড়া খরচও অনেক কম পড়ে।’

একই ইউনিয়নের আরেক গরু ব্যবসায়ী সামাদ ব্যাপারী বলেন, ‘আমি ৫টি গরু নিয়ে ঢাকার কমলাপুর স্টেশনের গরুর হাটে যাচ্ছি। ট্রাক দিয়ে নিয়ে গেলে অনেক ভাড়া পড়বে তাই ট্রেনেই নিয়ে যাচ্ছি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
জামালের ভাবনায় ইউরোপের লিগে খেলা ফুটবলারসহ ইন্দোনেশিয়ার দর্শকও
জামালের ভাবনায় ইউরোপের লিগে খেলা ফুটবলারসহ ইন্দোনেশিয়ার দর্শকও
যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
হাট ইজারা নিয়ে সংঘর্ষ যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী