ঝিনাই নদীর বাঁধ ভেঙে লক্ষাধিক মানুষ পানিবন্দি

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ জুলাই ২০২০, ১৮:০৭আপডেট : ২৯ জুলাই ২০২০, ১৮:০৭

বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি টাঙ্গাইলে ঝিনাই নদীর নওগাঁও পয়েন্টে বাঁধ ভেঙে নতুন করে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছেন। বুধবার (২৯ জুলাই) ভোরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নওগাঁও এলাকায় নদীরক্ষা বাঁধটি ভেঙে যায়।

স্থানীয়রা জানান, বাঁধটি ভেঙে নতুন করে সদর, বাসাইল ও কালিহাতী উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ পানিবন্দি হয়েছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষ।  অনেকে গবাদিপশু নিয়ে স্থানীয় উঁচু প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয় নিয়েছেন।

ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বারেক বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের গাফলতিতে প্রায় দুইশ’ ফুট বাঁধটি ভেঙে গেছে। ধীরে ধীরে ভাঙনের পরিধিও বাড়ছে। অনেক মানুষ পানিবন্দি হয়েছে।’

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী বলেন, ‘ভাঙন এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বাঁধটির ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। ওই বাঁধে গত চার-পাঁচ দিন ধরে কাজ চলছিল। গতরাত ১১টা পর্যন্ত কাজ করা হয়েছে। পরে ভোরে বাঁধটি ভেঙে যায়।’ পানি শুকিয়ে গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসককে মারধর, গ্রেফতার আসামির ৫ দিনের রিমান্ড
চিকিৎসককে মারধর, গ্রেফতার আসামির ৫ দিনের রিমান্ড
হঠাৎ তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
হঠাৎ তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
জাতীয় হকি দলের বড় জয়
জাতীয় হকি দলের বড় জয়
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে