বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ জুলাই ২০২০, ১১:১৭ আপডেট : ৩০ জুলাই ২০২০, ১১:১৮

চট্টগ্রাম চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন পদুয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের দোহাজারী ফাঁড়ির পরিদর্শক ইয়াছির আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন বলে তিনি জানান।

ইয়াছির আরাফাত বাংলা ট্রিবিউনকে বলেন, সৌদিয়া পরিবহনের একটি বাস কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিল। বার আউলিয়া কলেজের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা ডায়মন্ড সিমেন্টের একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা খেয়ে বাসটি রাস্তায় উল্টে পড়ে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে নেমে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। আরও ১২ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হতাহতদের সবার নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত দুই জনের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তার নাম মো. শওকত (২৪)। বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
স্টিভ জবস থেকে বিরাট কোহলি কেন বারবার কৈঞ্চি ধামে ছোটেন বিশ্বখ্যাতরা?
স্টিভ জবস থেকে বিরাট কোহলি কেন বারবার কৈঞ্চি ধামে ছোটেন বিশ্বখ্যাতরা?
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ