করোনায় হোমিও চিকিৎসকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
৩০ জুলাই ২০২০, ১৬:৫৭আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৬:৫৯

করোনাভাইরাস রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া হোমিও চিকিৎসকের নাম ধীরাজ কুমার রায় বাবলু (৭২)। তার বাড়ি রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায়।

ডা. সাইফুল ফেরদৌস জানান, ধীরাজ করোনা পজিটিভ ছিলেন। মৃত্যুর পর তার মরদেহ বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের জন্য স্বজনদের বলা হয়েছে।

রাজশাহীতে এ নিয়ে করোনায় ২৪ জনের মৃত্যু হলো। জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৫ জন করোনা রোগী। তাদের মধ্যে এক হাজার ২৫৬ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাকিরা করোনার সঙ্গে লড়ছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম