মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট

বগুড়া প্রতিনিধি
৩১ জুলাই ২০২০, ১২:১৪আপডেট : ৩১ জুলাই ২০২০, ১২:১৪

বগুড়া বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাপলা খাতুন (২৮) নামে মোটরসাইকেল আরোহী এক এনজিওকর্মী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার রণবাঘা এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার স্বামী ও শিশুকন্যা অল্পের জন্য বেঁচে গেছেন।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, শাপলা খাতুন পাবনার ঈশ্বরদীতে টিএমএসএস নামে এনজিওতে মাঠকর্মী পদে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে শুক্রবার সকালে তিনি সাত বছরের শিশুকন্যা সিদ্দিকাকে নিয়ে স্বামী তাইজুল ইসলামের মোটরসাইকেলে বগুড়ার কাহালুর মালিপাড়ার বাড়িতে ফিরছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে তারা বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকায় পৌঁছান। সেখানে মোটরসাইকেলের টায়ার স্লিপ করলে ঝাঁকুনিতে তন্দ্রাচ্ছন্ন শাপলা খাতুন মহাসড়কে পড়ে যান। এ সময় পাশ দিয়ে অতিক্রমকারী একটি পাথরবোঝাই ট্রাক তার মাথা চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শাপলা খাতুনের মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতের স্বামী ও সন্তান অক্ষত আছেন। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে বিভিন্ন থানায় খবর দেওয়া হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান