মাঝি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকাডুবি: পাঁচ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
৩১ জুলাই ২০২০, ১৬:১৬আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৬:২৮

টাঙ্গাইলে নৌকাডুবি টাঙ্গাইলের বাসাইলে নৌকা ডুবে পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকালে উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলের বউ (৩২), সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম (২৫)।

রুবেল মিয়া বলেন, ‘নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে আসছিল। গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এ সময় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কতজন নিখোঁজ রয়েছে সেটি বলা যাচ্ছে না।’

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ডুবুরি পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান