সপ্তাহব্যাপী বাজার বয়কটের ডাক

খাগড়াছড়ি প্রতিনিধি
০১ আগস্ট ২০২০, ১৫:২২আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৫:২৩

খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আগামী মঙ্গলবার (৪ আগস্ট ২০২০) থেকে সপ্তাহব্যাপী খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা বাজার বয়কট কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে লক্ষ্মীছড়ি সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্য আপ্রুসি মারমা বাজার বয়কট কর্মসূচি পালনের কথা জানান।

স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন গ্রামের মুরুব্বীদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। কমিটি এই বাজার বয়কট কর্মসূচি সফল করার জন্য উপজেলার জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। একইসঙ্গে কমিটি ঊষা মারমার ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্যও জোর দাবি জানিয়েছে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই লক্ষ্মীছড়ি বাজার এলাকায় অবস্থানরত সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় উষা মারমা নামে তংতুল্যা পাড়ার এক যুবক আহত হন। এই ঘটনার দুই সপ্তাহ পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম